জাতীয় পার্টির মহাসচিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসু জিএস জিয়া উদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ (২ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনতেকাল করেন জিয়া উদ্দিন বাবলু।
গত মাসের শুরুর দিকে কোভিড ১৯এ আক্রান্ত হন তিনি। ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্ত্রিত করা হয়।
উল্লেখ্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক