ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ’র যুদ্ধজাহাজ


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২১

ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ’র যুদ্ধজাহাজ

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনের শুভেচ্ছা সফরে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি ।

নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী এ সময় সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমাণ্ডার ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ।এছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা।

নৌবাহিনী জানায়, ‘সমুদ্র অভিযান’ ‘ভারতে অবস্থানকালে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হবে দেশটির বিশাখাপত্তম নেভাল অডিটরিয়ামে।জাহাজটির উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে তুলে ধরা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা ।

‘সমুদ্র অভিযান’‘র অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা এবং ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ জন নৌ-সদস্য এ  শুভেচ্ছা সফরে অংশ নিয়েছে। জাহাজটি সফর শেষ করে  আগামী ১০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

 

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন

  • ০৫ আগস্ট, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে

  • ০২ আগস্ট, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি

  • ৩০ জুলাই, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

জুলাই সনদের খসড়া প্রস্তুত

  • ২৭ জুলাই, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত