প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো আরব আমিরাত
বাইরে অবস্থানরত প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ বাড়িয়েছে দুবাই সিটি । কোভিড ১৯’র কারণে ফ্লাইট বন্ধ থাকায় আরব আমিরাতের বাইরে অবস্থানরত অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশটির দুবাই সিটি এ ঘোষণা দেয় ।
আমিরাতের অন্য কোনো প্রদেশ থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা না আসলেও বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির গণ মাধ্যম খালিজ টাইমস দুবাই সিটির এ সিদ্ধান্তের কথা জানায় ।
এরই প্রেক্ষিতে দুবাই ভিসাধারীদের অনেকের ভিসার মেয়াদ আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল হতে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে আমিরাত সরকার । পরবর্তীতে ১৩ মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের ফ্লাইটের উপর ।
এছাড়াও ৬মাস দেশটির বাইরে অবস্থান করলে সংশ্লিষ্ট প্রবাসীদের ভিসা অটোমেটিক বাতিল হয়ে যায় বলে জানাযায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
প্রবাসে আরিফ উল্লাহ খান কফিনে বন্দী হাটহাজারীতে বৃদ্ধা মায়ের করুণ আর্তনাদ
- ১৫ মে, ২০২৫
- মুসলিম আজাদ
প্রবাসীদের জন্য সুখবর দিলেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
- ১৭ এপ্রিল, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
সৌদি আরবে লোহাগাড়া প্রবাসীর মৃত্যু
- ০৭ অক্টোবর, ২০২১
- বাংলা চ্যানেল
অভিবাসীদের ভিসা নবায়ন করবে ইমালয়েশিয়া মিগ্রেশন
- ২৩ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল
বাংলাদেশীদের ওপর জাপানের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
- ২১ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল