কর্ণফুলী নদীতে আগুন নিহত ২
একটি অয়েল ট্যাংকারের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কর্ণফুলী নদীতে । এ ঘটনায় ১ জন টেন্ডল ও ১ জন লস্কর মারা গেছে । অগ্নিদগ্ধ হয়েছে আরো কয়েকজন, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত শ্রমিকরা হলো আবু সুফিয়ান (৪৭) মনির হোসেন (৩৪) ও শাহাবদ্দীন (৬০) । আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাযায় ।
আজ (২৯ এপ্রিল) সকাল ৭ টার দিকে ৯ নম্বর জেটির বিপরীতে ‘এমটি ইরাবতী ১’ নামের ট্যাংকারে এ অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয় ।
বন্দর সূত্রে জানাযায় , ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি ১২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ২ জন মারা যান।
বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী ১, কাণ্ডারী ১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে যোগ দেয় ।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ সূত্রে জানাযায়, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক । জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট বলে জানাযায় ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক