বাঁশখালীতে নিহতদের ৭ পরিবার পাবে ২ লাখ ও আহতরা পাবে ৫০ হাজার টাকা করে
চট্টগ্রামস্থ বাঁশখালীর গন্ডামারায় পুলিশ শ্রমিক সংঘর্ষে নিহত ৭ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২ লাখ এবং আহত ১৫ শ্রমিকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে ।
সোমবার ২৬ এপ্রিল সকালে এক বিবৃতিতে শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন ।
জানাযায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ সহায়তা দেয়া হবে।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, ‘বাঁশখালীর ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তির মৃত্যু হলে উক্ত পরিবারটি অসহায় হয়ে পড়ে। এক্ষেত্রে শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল হতে সহযোগিতার সুযোগ রয়েছে।’
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কর্মস্থলে দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে নিহত শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ দুই লাখ এবং আহতদের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেয়ার বিধান রয়েছে।
উল্লেখ্য, গেল ১৭ এপ্রিল বাঁশখালীর গন্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত এবং অন্তত অর্ধশত শ্রমিক আহত হয় ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক