গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার : ওবায়দুল কাদের


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২১

চলমান লকডাউনের পরে জনস্বার্থ ‍বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে  সরকার। আজ শনিবার বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ ’র কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।

গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। মতবিনিময় সভায় সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন মন্ত্রী।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার