এখন থেকে প্রবাসীদের কোয়ারেন্টাইন হবে ৩ দিন
বিদেশ ফেরত যাত্রীদের এখন থেকে ১৪ দিনের বদলে ৩ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা টেস্ট এ সময়ে নেগেটিভ পাওয়া গেলে বাকি ১১ দিন তাদেরকে থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে ।
আজ (২৪ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতীক বিমান বন্দরের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ নিশ্চিত করেন তথ্যটির সত্যতা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানান তিনি।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিশেষ ফ্লাইটে ফেরৎ আসা প্রবাসীসহ অন্যান্য যাত্রীদের ১৪ দিনের পরিবর্তে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে ৩ দিন। তবে তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবেনা যাদের দুইডোজ করোনা টিকা নেয়া আছে । সেক্ষেত্রে তাদেরকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরাসরি হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে । আন্ত: মন্ত্রণালয়ের একটি বৈঠকে ২২ এপ্রিল রাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
জানাযায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশীদের দেশে ফেরার সংখ্যা বাড়ছে নিয়মিত। ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ১১১ টি ফ্লাইটে দেশে ফিরছে ৩ হাজার ৮২৬ জন । তাদের মধ্যে ৭৪২ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৯১ জনকে পাঠানো হয় হোম কোয়ারেন্টাইনে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক