হেফাজতের আপত্তিকে সরকারের জন্য গঠনমূলক পরামর্শ মনে করি: ধর্ম প্রতিমন্ত্রী
হেফাজতে ইসলামসহ ইসলামী সংগঠনগুলোর বিভিন্ন আপত্তি ও পরামর্শকে সরকারের ওপর চাপ হিসেবে দেখছেন না ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বরং এসব মতামতকে সরকারের জন্য প্রয়োজনীয় ও গঠনমূলক পরামর্শ হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির আল-জামেয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ধর্ম প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টিকে তিনি দূরত্ব হিসেবে দেখছেন না। বরং পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানো হলে দুই পক্ষের মধ্যে ব্যবধান আরও কমবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এবারই তিনি রয়েছেন। তাই দেশের ওলামা, পীর-মাশায়েখদের সঙ্গে নিয়মিত আলোচনা করে তাঁদের পরামর্শ নেওয়া এবং সেই চিন্তাভাবনার প্রতিফলন ঘটানোকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন জায়গা থেকে সরকারের কাছে নানা ধরনের পরামর্শ, চাপ ও জনআকাঙ্ক্ষার কথা আসে। এগুলোকে নেতিবাচকভাবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে গ্রহণ করা প্রয়োজন। সরকারের ওপর এমন গঠনমূলক চাপ থাকলে ভুলত্রুটি এড়িয়ে আরও ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি হয়।
এদিকে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী জানান, ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে তাঁর বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া নেন।
তিনি বলেন, সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, সবার ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতে চান বলেও জানিয়েছেন। একই সঙ্গে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী।
ফেসবুকে বাংলা চ্যানেল
সুন্নিয়তের প্রচারে জামেয়াকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান
- ০২ সেপ্টেম্বর, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
জশনে জুলুসে চট্টগ্রামে লাখো মানুষের ঢল
- ২৬ আগস্ট, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
২৬ আগস্ট চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, নেতৃত্বে আল্লামা সাবির শাহ
- ১৮ আগস্ট, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
পেকুয়া উপজেলা মডেল মসজিদের কার্যক্রম শুরু
- ০২ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ রাকা’ত তারাবীহ’র নামাজে সাহাবীদের ঐক্যমত: অধ্যাপক আব্দুল মান্নান
- ৩০ মার্চ, ২০২৩
- বাংলা চ্যানেল