সুন্নিয়তের প্রচারে জামেয়াকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান
মুসলিম উম্মাহর জন্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও আক্বীদার কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)।
মঙ্গলবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন শেষে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ)। বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমদ শাহ (মাজিআ)।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ বলেন, জামেয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। বর্তমানে শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময় এসেছে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সুন্নিয়তের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দুই বছর মেয়াদি কামিল ও কামিল মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়। পাশাপাশি ফাজিল, কামিল ও কামিল মাস্টার্স পর্যায়ে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, আনজুমান এডুকেশন বোর্ড ও জামেয়ার গভর্নিং বডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে জামেয়া কনফারেন্স হলে মাশায়েখ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমদ শাহ। এ সময় জামেয়ার শিক্ষা কার্যক্রম, দায়িত্ব পালন ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে দেশ, জাতি ও জামেয়ার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
হেফাজতের আপত্তিকে সরকারের জন্য গঠনমূলক পরামর্শ মনে করি: ধর্ম প্রতিমন্ত্রী
- ৩০ আগস্ট, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি
জশনে জুলুসে চট্টগ্রামে লাখো মানুষের ঢল
- ২৬ আগস্ট, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
২৬ আগস্ট চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস, নেতৃত্বে আল্লামা সাবির শাহ
- ১৮ আগস্ট, ২০২৬
- চট্টগ্রাম নগর প্রতিনিধি
পেকুয়া উপজেলা মডেল মসজিদের কার্যক্রম শুরু
- ০২ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ রাকা’ত তারাবীহ’র নামাজে সাহাবীদের ঐক্যমত: অধ্যাপক আব্দুল মান্নান
- ৩০ মার্চ, ২০২৩
- বাংলা চ্যানেল