কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৩ ফুট খোলা, কর্ণফুলীতে যাচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি
কাপ্তাই হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট তৃতীয়বারের পর চতুর্থ দফায় আরও এক ফুট বাড়িয়ে ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে গেটগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে ১৬টি জলকপাট ৩ ফুট করে খোলা রয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক ২২ ফুট। পানির স্তর আপাতত আর বাড়ছে না, স্থিতিশীল রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রথমে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে গেটগুলোর খোলার পরিমাণ আরও এক ফুট বাড়ানো হয়। রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে তা বাড়িয়ে দুই ফুট করা হয়। সর্বশেষ সকাল ১০টায় আরও এক ফুট বাড়িয়ে প্রতিটি গেট ৩ ফুট করে খোলা হয়।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে বর্তমানে মোট ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক