মাসকাটে যাত্রীর মৃত্যু, আটকে আছে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইট
চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে উড়োজাহাজটি। মরদেহ নামানোর জন্য স্থানীয় পুলিশের অনুমতি না মেলায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিমান সূত্রে জানা গেছে, বিজি-১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে এক যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করে।
পরে ওই যাত্রীর মৃত্যু হলে উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর উদ্যোগ নেওয়া হয়। তবে ওমানের আইন অনুযায়ী, বিমানের ভেতর থেকে মরদেহ সরাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন। এখনো সেই অনুমতি না পাওয়ায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ নামানোর অনুমতির জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নামানো হবে। এরপর ফ্লাইটটির পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে দীর্ঘ সময় উড়োজাহাজটি মাসকাটে আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্য যাত্রীরা। কখন ফ্লাইটটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময় জানানো হয়নি।
বিমান সূত্র আরও জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি পাওয়ার পর দ্রুত যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
নেপালে বন্যার্তদের জন্য খাবার ও তাঁবু নিয়ে পাশে দাঁড়াল আশ ফাউন্ডেশন
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৯ শিশুর
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আবুধাবিতে নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে বোয়ালখালীর তরুণের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী | ৩০ আগস্ট ২০২৬
- ৩০ আগস্ট, ২০২৬
- বোয়ালখালী প্রতিনিধি
নেপালে ভয়াবহ দুর্যোগ, এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের খবর নেই
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক