হাসনাত আবদুল্লাহকে সারজিস আলমের অভিবাদন
জুলাই বিপ্লবের নায়ক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
১১ মে (রোববার) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেইসবুক আইডির এক পোস্টে তিনি এ অভিবাদন জানান।
এতে সারজিস আলম লেখেন, ‘এত কিছুর ভীড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি।’
তিনি আরও লেখেন, ‘হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিলো, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হচ্ছিলো, খুনিরা যখন আবারো তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিলো, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারো শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিলো তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো।’
‘অতঃপর ফ্যাসিবাদবিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক