পুলিশ শ্রমিক সংঘর্ষে বাঁশখালীতে ৫ জন নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে ১২ ‘শ মেঘাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টায় গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বরঘোনা এলাকায় শ্রমিকের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের বিক্ষোভ থেকে এ সংঘর্ষ হয় । এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩০ জন । এদের মধ্যে ঘটনা স্থলেই নিহত হন নুর জামানের ছেলে শুভ (২৪) মো: রাহাত (২২) গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বরঘোনার মো: আবু ছিদ্দিকের ছেলে আহমদ রেজা (১৮) একই এলাকার অলি উল্লাহর ছেলে রনি হোসেন (২২) এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । গুলিবিদ্ধসহ আরো ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ১০ ঘন্টা ডিউটির বদলে রমজানে ৮ ঘন্টা ডিউটির দাবী তুললে মালিক শ্রমিক সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রের ভিতর বিক্ষুদ্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় ৩০ জনের মতো । গুরুতর আহতদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবী ইয়াসির (২৪) আহমদ কবির (২৬) ও আসাদুজ্জামান (২৩) তাদের এ তিনজন পুলিশ সদস্য আহত হন। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ২ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময়ও স্থানীয়দের সঙ্গে কর্তৃপক্ষের সাথে সংঘর্ষ বাধে । ২০১৬ সালের ৪ এপ্রিলের ঐ ঘটনায় ৪ জন নিহত হয়েছিল।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক