৪ অক্টোবর ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২১

৪ অক্টোবর ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৪ অক্টোবর বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি অংশ নেবেন সংবাদ সম্মেলনে । এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও আমন্ত্রিত সাংবাদিকরা এতে সংযুক্ত থাকতে পারবেন।

আজ (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে শুক্রবার (১ অক্টোবর) রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। এতে তিনি বাংলায় ভাষণ রাখেন।

এ ছাড়াও উচ্চ পর্যায়ের কয়েকটি পার্শ্ব-আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী । পরে ২৫ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে তাঁর সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে ত্যাগ করেন নিউইয়র্ক ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার