৪৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগ প্রার্থীর জয়
কোভিড ১৯ মহামারির কারণে স্থগিত প্রথম ধাপের ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী।
আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) এসব ইউপিতে ভোটগ্রহণের কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনার ৪৩টি ইউনিয়নে আওয়ামী লীগের এসব চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে বাগেরহাটে ৩৮ চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়ন।
জানাজায় প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোটগ্রহণ করা হবে।
গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে কোভিড ১৯পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
আগামীকাল ২০ সেপ্টেম্বর দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক