৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী : এটিএম মাসুম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০ জুন (শুক্রবার) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এ কথা জানান দলটির কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী এটিম মাসুম। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এদেশের মানুষ তা আর চায় না। কোন জুলুম, অত্যাচার, হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্খিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এটিএম মাসুম।
জেলা জামায়াতের আমীর এস ইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক