হেফাজত নেতা মাওলানা মামুনুল হক গ্রেফতার
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ছাড়াও ঢাকা মহানগরী হেফাজতের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বে আছেন।
শনিবার সংগঠনের আরো দুই যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা জুনায়েদ আল হাবীবকেও গ্রেফতার করে ডিবি পুলিশ। এনিয়ে বিগত কয়েকদিনে গ্রেফতার করা হয় হেফাজতের প্রায় ১০ জনের মত নেতাকে ।
মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্তরে হেফাজতের ঘেরাও কর্মসূচির জেরে ঘটা সংঘর্ষ ও নাশকতা ইস্যুতেসহ প্রায় ১৭ টি মামলা আছে বলে জানাযায়।
এদিকে মাওলানা মামুনুল হকের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের ঢাকা মহানগরীর নেতারা । এছাড়াও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুশাররফ হোসাইন লাগীব এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ আজ অরাজকতার দেশে পরিণত হয়েছে । দিনে দুপুরে তুলে নেয়া হচ্ছে দেশের সিনিয়র নাগরীকদের । তিনি সরকারের কাছে মাওলানা মামুনুল হকসহ হেফাজত নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক