মুহাম্মদ (সাঃ)ছিলেন বিশ্ব মানবতার পথ প্রদর্শক: ধর্ম প্রতিমন্ত্রী
আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্ব শান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক। তিনি বঞ্চিত, নিপীড়িত ও লাঞ্ছিত মানবতার আশ্রয়স্থলে পরিণত হয়েছিলেন।
বলেছেন, ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজকের অশান্ত পৃথিবীতে শান্তি খুঁজে পেতে রসুলুল্লাহ (সা.) এর দেখানো আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা তাকে সারাবিশ্বের রহমত হিসেবে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন ও ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে পক্ষকালব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক