মামুনুল হকের কর্মকান্ড দেশ ও জাতীর জন্য হুমকি স্বরূপ
সম্প্রতি গ্রেপ্তার হওয়া মাওলানা মামুনুল হকের কর্মকান্ড দেশ, সমাজ ও জাতীর জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর মিন্টু রোডে তার সরকারী বাস ভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তার গ্রেপ্তার বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, মামুনুল হক ২০১৩ সালে হেফাজতের তান্ডবে যেভাবে নেতৃত্ব দিয়েছে এবং সম্প্রতি সময় যে সব কর্মকান্ড করেছে তা দেশ সমাজ , রাষ্ট্র ও ইসলামের জন্য হুমকি স্বরূপ। এছাড়াও মামুনুল হক অভিনয় করে দেখিয়েছেন মহানবী (সা.) কিভাবে ঠোঁট নাড়াতেন। এটি তিনি রাসূল (সা.) কে ব্যঙ্গ করেছেন । কে দিয়েছে তাকে এ অধিকার ! এটি যদি অন্য কেউ করত তাহলে মামুনুল হক ও হেফাজত নেতারা কি করতেন! এখানেই শেষনয় , হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা আহমদ শফীর মতো বর্ষীয়ান নেতাকে হাসপাতালে নেয়ার পথে, তার অক্সিজেন টিউব খুলে নেয়াসহ তাকে নানাভাবে হেনস্থা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, যেটিকে ডাক্তাররা তার মৃত্যুর কারণ বলে মনে করেছেন, এসবের নির্দেশদাতা হচ্ছে মামুনুল হকরা।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক