মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যস্ততা, চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল মাতারবাড়ীর মেগা প্রকল্পগুলোর অগ্রগতি দেখতে আগামীকাল রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালীতে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর এক দিনের এই সফরকে ঘিরে মাতারবাড়ীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার পাশাপাশি শেষ মুহূর্তের বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন করেছে প্রশাসন।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকাল সাড়ে ৯টার মধ্যে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মাতারবাড়ীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মাতারবাড়ীতে পৌঁছে তিনি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। একই সঙ্গে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রমও সরেজমিনে দেখবেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্পসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি অবহিত হবেন বলে জানা গেছে।
মাতারবাড়ীকে ঘিরে গড়ে ওঠা গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্পকে দেশের অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন।
প্রধানমন্ত্রীর চলাচলের সম্ভাব্য পথ, প্রকল্প এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
মাতারবাড়ীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীতে যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করাই প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক