ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ’র যুদ্ধজাহাজ
বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনের শুভেচ্ছা সফরে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি ।
নৌবাহিনীর ঐতিহ্য অনুযায়ী এ সময় সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমাণ্ডার ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ।এছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকরা।
নৌবাহিনী জানায়, ‘সমুদ্র অভিযান’ ‘ভারতে অবস্থানকালে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হবে দেশটির বিশাখাপত্তম নেভাল অডিটরিয়ামে।জাহাজটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা ।
‘সমুদ্র অভিযান’‘র অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা এবং ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ জন নৌ-সদস্য এ শুভেচ্ছা সফরে অংশ নিয়েছে। জাহাজটি সফর শেষ করে আগামী ১০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক