বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক কৃষক গুরুতর আহত


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১

বান্দরবানের রুমা উপজেলায় বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছে স্থানীয় এক কৃষক ।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা বেলায় স্থানীয় গালেঙ্গা ইাউনিয়নের আবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুপাড়ার বাসিন্দা রিতু ম্রোর ছেলে তংতং ম্রো (৩৫) কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । স্থানীয়রা জানান, আহত কৃষক গ্রামের পার্শ্ববর্তী পাহাড়ে জুম চাষ শেষে বাড়ি ফেরার পথে, ভাল্লুক আক্রমণের শিকার হন।

রুমা থানা সূত্রে জানাযায়, আহত তংতং ম্রোকে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানাযায়, আহত ব্যক্তিকে সেনাবাহিনীর তত্বাবধানে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক ‍চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা আশংকা জনক মনে হলে সেনাবাহিনীর পক্ষথেকে অর্থ সহায়তা সহকারে উন্নত ‍চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার