বাংলাদেশীদের ওপর জাপানের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সোমবার দিবাগত রাত থেকে জাপান সরকারের এ প্রত্যাহারের ঘোষণা কার্যকর হয়েছে।কোভিড ১৯‘র কারণে এ সব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল জাপান।
জানাযায়,হালনাগাদ কোভিড-১৯ প্রতিরোধমূলক নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ থেকে জাপানে প্রত্যাবর্তনকারীদের নীতিগতভাবে ‘বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি’র আওতায় পুনঃপ্রবেশ করতে দেয়া হবে।
তারাই সরাসরি জাপানে প্রবেশ করতে পারবে -যাদের পুনঃপ্রবেশ অনুমতির মেয়াদ আছে। তবে পুনঃপ্রবেশ অনুমতি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে ঢাকাস্থ জাপান দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এছাড়া ও নতুন নীতিমালায় জাপানে প্রবেশের পর সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনের সময়কাল ছয় দিন থেকে কমিয়ে তিন দিন করা হয়েছে। তৃতীয় দিনে সম্পাদিত পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে ১৪ দিনের কোয়ারেন্টিনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অথবা সরকার নির্ধারিত স্থানে অবস্থান করতে পারবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
নেপালে বন্যার্তদের জন্য খাবার ও তাঁবু নিয়ে পাশে দাঁড়াল আশ ফাউন্ডেশন
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৯ শিশুর
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের সমর্থকদের বিরুদ্ধে মামলা
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আবুধাবিতে নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে বোয়ালখালীর তরুণের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী | ৩০ আগস্ট ২০২৬
- ৩০ আগস্ট, ২০২৬
- বোয়ালখালী প্রতিনিধি
নেপালে ভয়াবহ দুর্যোগ, এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের খবর নেই
- ২৭ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক