প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান , সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের
দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে। জাতীয় সনদে কোনো দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে বলেও জানানো হয়েছে এ সিদ্ধান্তে।
২২ জুলাই (মঙ্গলবার) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিষয়টি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।
প্রস্তাবটি নিয়ে একাধিক দিন ব্যাপক আলোচনা হয়। সেখানে বিএনপিসহ সমমনা দল এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আম জনতার দল একই ব্যক্তিকে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা করার পক্ষে মত দেয়। জামায়াত, এনসিপিসহ অধিকাংশ দল দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করার বিপক্ষে মত দেন।
এ বিষয়টির দিকে ইঙ্গিত করে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ যারা নোট অব ডিসেন্ট দিতে উৎসাহী, যদি আপনারা প্রয়োজন মনে করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন ৷ এটা আমাদের অনুরোধ। কিন্তু আমরা অতীত যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে।
আজকের আলোচনার আলোচ্য সূচি-প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ), তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব-সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক