জুলাই সনদের খসড়া প্রস্তুত
জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। ২৭ জুলাই (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেছেন।
এদিন আলোচ্য সূচিতে রয়েছে—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব।
সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি উঠে তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে তা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন বরাদ্দ করা হবে বলেও জানান তিনি।
আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে আলী রীয়াজ বলেন, ১০ টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। ৭ বিষয় অসমাপ্ত আছে, ৩টি বিষয়ে আলোচনা হয়নি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া প্রমুখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান , সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের
- ২২ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক