জাতিসংঘ‘র অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিয়েছেন । অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন তিনি।
২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘের এ অধিবেশন। ২৪ সেপ্টেম্বর বিগত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন।
হেলসিঙ্কির উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। এরপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে নিউ ইয়র্কে যান তিনি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের দেড় বছর পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
জানাযায়, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন নিউ ইয়র্কে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
- ০৫ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক