জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
আজ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এতে নির্বাচনের একটি প্রাথমিক রোডম্যাপ তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনকে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেবেন তিনি। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলসহ অংশীজনের জন্যও বার্তা থাকবে এ ভাষণে। এছাড়াও প্রধান উপদেষ্টা তার ভাষণে সরকারের এক বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরবেন। জানাবেন জুলাই গণহত্যার বিচারের সর্বশেষ অগ্রগতি।
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এসব তথ্য । আজ প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তা কখন সম্প্রচার হবে- সেটি এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। আজ বিকাল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন। এর আগে ভাষণ দেওয়ার সম্ভাবনা নেই বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। তবে সন্ধ্যার পর তিনি ভাষণ দিতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে
- ০২ আগস্ট, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি
- ৩০ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
জুলাই সনদের খসড়া প্রস্তুত
- ২৭ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মান
- ২৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান , সিদ্ধান্ত ঐকমত্য কমিশনের
- ২২ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক