কোনো সাংবাদিক হয়রানির শিকার হবে না: তথ্যমন্ত্রী


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২১

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণে তিনি অনেক কিছু করেছেন ,বলেছেন- তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তিনি মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তাঁর দফতরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডিবিসি ২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মন্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ওমর ফারুক, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ড. হাছান বলেন, ‘সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি দেয়া হয়েছে, সে বিষয়ে আলোচনা করতেই সাংবাদিক নেতৃবৃন্দ এসেছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সরকার যে কারো ব্যাংক হিসাব চাইতে পারে, কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাদের উদ্বেগের কারণ। আমি তাদেরকে বলেছি যে, অহেতুক যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেবিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখবো।’

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার