কানায় কানায় পূর্ণ হয়েগেছে সোহরাওয়ার্দী উদ্যান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য।
কানায় কানায় পূর্ণ হয়েগেছে জামায়াতের সমাবেশস্থল।
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের স্রোত যেন উপছে পড়ছে সমাবেশ স্থলের দিকে। সমাবেশ শুরু শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায়। অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ছে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে মিছিল আসছে উদ্যান অভিমুখে। সমাবেশস্থলে ঢুকতে তাদের বেগ পেতে হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলের দিকে ছুটছে জুর কদমে। নেতাকর্মীদের অনেকের হাতে হাতে দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে অসংখ্য নেতাকর্মী।
সময় বাড়ার সাথে সাথে মেট্রোরেলের স্টেশন, বাংলা একাডেমির সামনে ও দোয়েল চত্বরসহ উদ্যানের বাইরে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য।
সমাবেশ ঘিরে টুপি, বাংলাদেশের জাতীয় পতাকা ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমে সমাবেশে আসা নেতাকর্মীদের কাছে আইসক্রিম, শরবত ও শসার চাহিদাও বেড়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের কার্যক্রম মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। পরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করেছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।
জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমীর ডা. শফিকুর রহমান।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
দেশের স্বার্থবিরোধী কি না, যাচাই হচ্ছে ১০১ সমঝোতা স্মারক
- ১১ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
উন্নয়নের দৌড়ে এগোলেও সাক্ষরতায় গতি কম, দুই বছর ধরে একই হারে বাংলাদেশ
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চাঁদাবাজি-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ১১ দলের লংমার্চ: নাহিদ ইসলাম
- ০৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক