চট্টগ্রামের ভূজপুরস্থ নারায়ণ হাট’র করিমপুর হতে শ্বেতছড়া পর্যন্ত বিদ্যুৎ লাইনের কাজ শুরু হয়েছে গতকাল ১৩ সেপ্টেম্বর দুপুর হতে। এ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন মাস্টার মোঃএমরানুল করিম,জিয়াউল হক জীবন ,মোহাব্বত আলী আল- কাদেরী,মোঃহোসেন,আবচার,মোঃনুরুল ইসলাম ও মোঃ হাসেম প্রমুখ।
জানাযায়, ‘২০সালের ২৯ জুলাই উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব এক লাইভ অনুষ্ঠানের প্রশ্নোত্তরে বলেছিলেন- ‘২১ সালের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নারায়ণ হাট ইউনিয়ন’র ৭নং ওয়ার্ডে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে। এতে একটি ঘর বাড়িও বিদ্যুৎ সুবিধার বাইরে থাকবেনা। তার পর থেকে এ বিষযে নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ’র আন্তরিক প্রচেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান’র একান্ত সহযোগিতায় গেল ৮ সেপ্টেম্বর বিদ্যুতের খুটি ও প্রয়োজনীয় সরঞ্জাম চলে আসে সংশ্লিষ্ট এলাকায়।

সম্প্রতি নারায়ণ হাট ইউনিয়ন’র ৭ নং ওয়ার্ডের ঘড়াভাঙ্গা, আলিয়ার ছোলা, হরিণ মারা, শ্বেতছড়া-নতুনপাড়া, কুমারী ও দলিয়ারখিল এলাকায় বিদ্যুৎ আনয়নের বিষয়ে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে উপস্থিত হন এলাকার কতিপয় মান্যবর ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব তাদেরকে জানান- ১৩ সেপ্টেম্বর ‘২১ হতে উক্ত এলাকায় বিদ্যুতের পিলার বসবে।
উপজেলা চেয়ারম্যান’র প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল ঠিকই বিদ্যুতের পিলার বসানোর কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুৎ লাইনের কার্যক্রম শুরু হওয়ায় উপস্থিত ব্যক্তিবর্গ দারুণ আনন্দিত ও সীমাহীন খুশি বলে জানিয়েছে। এ জন্য তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এ কাজে যারা অবদান রেখেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়া এখনো যারা এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে নানাভাবে বিভ্রান্তির মধ্যে রয়েছে তাদেরকে সঠিক তথ্য জানার অনুরোধ জানিয়েছে মাস্টার মোঃএমরানুল করিম। পিলার বসানোর কাজ শুরু হয়েছে এ খবর সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের নিকট ছড়িয়ে পড়লে , শিশু ও বৃদ্ধ থেকে শুরুকরে নারী-পুরুষ সবার মাঝে আনন্দ ও খুশির আমেজ লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে বিদ্যুতের দেখা মিলবে এ সুসংবাদ ভুক্তভোগীদের জন্য অনেক বড় নেয়ামত বলে মনে করছে শ্বেতছড়া-নতুন পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র সেক্রেটারী, শিক্ষিত তরুণ মুহাম্মদ রৌশন আজিজ ( রুবেল )।