মাতামুহুরি শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন


hudhudbd.com
মাতামুহুরি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জেলা শাখার মাসিক নিয়মিত দায়িত্বশীল সমাবেশ ১২ সেপ্টেম্বর  (জুমাবার ) অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মাস্টার আবদুস সালামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা ওমর আজমের সঞ্চালনায় বটতলীস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার কার্যকরি পরিষদ সদস্য সাংবাদিক মুসলিম আজাদ। উপস্থিত ছিলেন শাখা সহ -সেক্রেটারি মুহাম্মদ কুতুবউদ্দিন,বদরখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ইব্রাহিম মিয়া,কোনাখালী সভাপতি সাইফুল ইসলাম,শাহারবিল  ইউনিয়ন সভাপতি মুকিম উদ্দিন, বি এম চর ইউনিয়ন সভাপতি ডা: ইব্রাহিম,  ঢেমুশিয়া সভাপতি তারেকুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ মিজান ও শ্রমিক নেতা মুহাম্মদ ইকরাম প্রমুখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

মাতামুহুরি শ্রমিক কল্যাণের দায়িত্বশীল বৈঠক সম্পন্ন

  • ১০ অক্টোবর, ২০২৫
  • মাতামুহুরি প্রতিনিধি

নিউজ কর্নার