ঈদগাহে পড়া যাবেনা ঈদের নামাজ, চলবেনা কোলাকুলি ও হাত মেলানো


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১

কোভিড ১৯’র কারণে এবারও পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদেই পড়তে হবে । নামাজ শেষে পরষ্পর কোলাকুলি এবং হাত মেলানো পরিহার করার জন্য সরকারের পক্ষথেকে অনুরোধ জানানো হয় । এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার ২৬ এপ্রিল আরো কিছু নির্দেশনা জারি করা হয় ।

নির্দেশনায় যেসব শর্ত মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করার কথা বলা হয়েছে তা হলো:

ইসলামি শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে কোভিড ১৯’র সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত করা যাবে।

ঈদের জামাতে মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে পুরো মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

কোভিড ১৯’র সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবানপানি রাখতে হবে।

প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে।

ঈদের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।

সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে;

কোভিড ১৯’র সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

কোভিড ১৯’র সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা যাচ্ছে এবং সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করবেন।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

জাতির উদ্দেশ্যে আজ প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন

  • ০৫ আগস্ট, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

জামায়াত আমীরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার চলছে

  • ০২ আগস্ট, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

নির্বাচনে জনসভা-পথসভা নিষিদ্ধের দাবি

  • ৩০ জুলাই, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

জুলাই সনদের খসড়া প্রস্তুত

  • ২৭ জুলাই, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত