মহানবী (সা:) কে কটুক্তিকারী প্রবীর চৌধুরী গ্রেপ্তার

  • বাঁশখালী প্রতিনিধি
  • ১০ জুন, ২০২৫

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।  ৯ জুন (সোমবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা  […]


ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০২ জুন, ২০২৫

মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখা হয়েছে। প্রত্যেক আসামির জন্য ৫০ হাজার টাকার জরিমানার আদেশও রায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২জুন (সোমবার) এ […]


শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০২ জুন, ২০২৫

জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কারাগারে রয়েছে। ১ জুন (রবিবার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন বিচারক। বাংলাদেশে প্রথমবারের […]


জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০১ জুন, ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন। ৩১ মে (শনিবার) রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়। এনসিপি নেতা নয়ন বলেন,বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত ২৯ মে জাতীয় পার্টির […]


কাল থেকে শেখ হাসিনার বিচার শুরু

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ৩১ মে, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামীকাল ১জুন (রবিবার)ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ৩১ মে (শনিবার) প্রসিকিউশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্ট হত্যাকান্ডের  বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে।শেখ  হাসিনার বিরুদ্ধে করা গণহত্যার মামলায় ১ জুন (রোববার) আনুষ্ঠানিক […]


সীতাকুণ্ডের শ্রমিক লীগ নেতা শাহাব উদ্দিন মেম্বার গ্রেপ্তার

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ৩১ মে, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শ্রমিক  লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মেম্বারকে (৩৫) গ্রেপ্তার করেছে  র‍্যাব-৭। জুমাবার ( ৩০মে) ভোররাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দিরহাট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব। ধৃত শাহাব উদ্দিন সীতাকুণ্ডের  যুবদল নেতা-কর্মীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার এজাহারভুক্ত পলাতক আসামি বলে জানা গেছে।


মুক্ত বাতাসে মজলুম জননেতা এটিএম আজহার

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৮ মে, ২০২৫

দীর্ঘ প্রায় ১৪ বছর সম্পূর্ণ বিনা অপরাধে কারারুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত বাতাসে আসলেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। ২৮ মে (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ কয়েকজন নেতা এটিএম আজহারকে সঙ্গে […]


জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৭ মে, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। ২৭ মে (মঙ্গলবার) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবী, জামায়াতের শীর্ষ নেতা ও তাদের দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা […]


হাসিনাকন্যা পুতুলকে গ্রেপ্তারে ‘রেড নোটিশ’

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৪ মে, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে গ্রেপ্তারের জন্যে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক পুতুলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে, ৪ মে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। এর আগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন […]


আ: লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৩ মে, ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। ১২মে (সোমবার) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এক  বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে  জানিয়েছেন তিনি। ‎বৈঠকে উপস্থিত ছিলেন সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ […]


ADS
নিউজ কর্নার
ছবি কথা বলে