জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন।
৩১ মে (শনিবার) রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা দায়ের করা হয়। এনসিপি নেতা
নয়ন বলেন,বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত ২৯ মে জাতীয় পার্টির নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান করেন। পরে সেখান থেকে সেনপাড়া জিএম কাদেরের বাসার উদ্দেশ্যে রওনা দিলে জিএম কাদেরের বাসার আগের যে মোড়টি ছিল সেখানে পৌঁছানোর আগেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। ওই হামলায় চারজন আহত হন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আলমগীর নয়ন নামে একজন এসে জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনের অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন। তদন্তের পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আতাউর।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মহেশখালী আদালত প্রাঙ্গণ থেকে সাহারবিলের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২০০ পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস
- ১৬ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক