চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২০০ পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস
কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ মেয়াদ শেষ হওয়া প্রায় ৩ হাজার ২০০টি পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া সাব-রেজিস্ট্রার সালাহ উদ্দিন আহমেদ।
এ সময় সাব-রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অফিসে জমে থাকা পুরাতন দলিলের মধ্যে নির্ধারিত সংরক্ষণকাল শেষ হওয়া দলিলগুলো বিধি অনুযায়ী ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৩ হাজার ২০০টি দলিল পুড়িয়ে ফেলার কার্যক্রম শুরু করা হয়।
সাব-রেজিস্ট্রার সালাহ উদ্দিন আহমেদ বলেন, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই পুরাতন দলিলগুলো ধ্বংস করা হচ্ছে। এর মাধ্যমে অফিসের পুরাতন নথির চাপ কমার পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থাপনাও আরও সহজ হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মহেশখালী আদালত প্রাঙ্গণ থেকে সাহারবিলের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক