মহানবী (সা:) কে কটুক্তিকারী প্রবীর চৌধুরী গ্রেপ্তার
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। ৯ জুন (সোমবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। এদিকে এ বিষয়কে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরেজমিন গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে অভিযুক্ত প্রবীর চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অভিযুক্ত প্রবীর চৌধুরীকে পুলিশ গ্রেফতার করার খবর শুনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাতে মিছিল সহকারে থানার সামনে এসে জড়ো হয়।
এ সময় উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ও উপস্থিত সেনা সদস্যরা।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মহেশখালী আদালত প্রাঙ্গণ থেকে সাহারবিলের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২০০ পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস
- ১৬ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক