বাঁশখালী একতা পরিষদের ইফতার সামগ্রী বিতরণ
বাঁশখালী একতা পরিষদের উদ্যোগে (২৩ এপ্রিল) দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কোভিড ১৯’র এ কঠিন সময়ে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান উপলক্ষে অসহায় , কর্মহীন, ছিন্নমূল ও অভাবীদের মাঝে তিন ধাপে ইফতার বিতরণ করেন সংগঠনটি ।

উপজেলার শীলকূপ ভাদালিয়া দারুল উলুম মাদ্রাসা ও সরল আমিরিয়া উচ্চবিদ্যালয়ে বিতরণ করা হয় ইফতার সামগ্রী । ইফতার সামগ্রী বিতরণ কালে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হারুন বলেন, মানব সেবাই হলো আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য । অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে থেকে সবসময় সাধ্যমতো সহায়তা দানের চেষ্টা অব্যাহত রাখবে আমাদের এই সংগঠন । ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আলী , মো: ফরিদ , মাওলানা কামাল উদ্দীন , মনির ইসলাম ও মুবিনুল হক প্রমূখ। বিজ্ঞপ্তি
ফেসবুকে বাংলা চ্যানেল
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
জঙ্গলকাটা সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
মাতামুহুরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্পন্ন
- ১৫ নভেম্বর, ২০২৫
- মাতামুহুরি প্রতিনিধি