জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে আরও ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
- ২৪ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল শুনানি
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
- ০২ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক