ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে করা রিটের রুল খারিজ করে দেন আদালত।
মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর নিয়ে এনবিআরের দাবির বিরুদ্ধে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ দুটি পৃথক রিট মামলা করে। প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট রুল জারি করেছিলেন।
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের আগের রায় প্রত্যাহার করে নেন। এরপর মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে বিষয়টি নতুন বেঞ্চে পুনর্মূল্যায়নের জন্য যায়।
নতুন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার রিটের রুল খারিজ করে দেওয়া হয়। ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আয়কর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ের পথ খুলেছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
- ২৪ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল শুনানি
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
- ০২ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক