জঙ্গলকাটা সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন
কক্সবাজারস্থ চকরিয়া কোনাখালী ইউনিয়নের সামাজিক সংগঠন জঙ্গলকাটা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মুবিন শরিফের সভাপতিত্বে ৬ মার্চ (জুমাবার) জঙ্গলকাটা জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক সাইফুল্লাহ মুসলিম আজাদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সভাপতি মাস্টার আবদুচ ছালাম।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী সেলিম উদ্দিন এবং কোনাখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মনিরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এ মাসে সকলকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।
বক্তারা এত্র সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ ও নানা উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে জঙ্গল কাটা জামে মসজিদের খতিব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
মাতামুহুরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্পন্ন
- ১৫ নভেম্বর, ২০২৫
- মাতামুহুরি প্রতিনিধি
শ্রমিক কল্যাণ মাতামুহুরি শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক সম্পন্ন
- ০৭ নভেম্বর, ২০২৫
- মাতামুহুরি প্রতিনিধি