তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল শুনানি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানির দিন ১৭ জুলাই (বৃহস্পতিবার)
ধার্য করা হয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামিদের খালাস দেন হাইকোর্ট।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে দলটির ২৪ নেতাকর্মী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন।
রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিতরা পৃথক জেল আপিল ও নিয়মিত আপিল করেন।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
- ২৪ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
- ০২ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক