পেকুয়ায় পাইলিং ভেঙে নিমার্ণ শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় পাইলিং টাওয়ার ভেঙে মো. কাইয়ুম (৪১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাখালী বারবাকিয়া সংযোগ নোয়াখালী ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. কাইয়ুম (৪১) নীলফামারী জেলার জলডাংগা উপজেলার শৌলমারী ইউনিয়নের আদর্শবাজার গ্রামের মৌজাম্মেল হকের ছেলে।
জানা যায়, টইটং খালের উপর নির্মিতব্য রাজাখালী-বারবাকিয়া সংযোগ নোয়াখালী ব্রিজ নির্মাণের পাইলিংয়ের কাজ চলছিল। হঠাৎ পাইলিং টাওয়ারটি হেলে পড়ে ভেঙে বিকট শব্দ হয়। সে সময় পিলারে চাপা পড়ে কর্মরত নির্মাণ শ্রমিক কাইয়ুম গুরুতর আহত হন। উপস্থিত স্থানীয় ও অন্যান্য শ্রমিকদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রমিক মৃত্যুর বিষয় নিশ্চিত করে তিনি বলেন, ব্রিজের নির্মাণ কাজ চলাকালে দূর্ঘটনাবশত একজন শ্রমিকের মৃত্যু হয়। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
ফুটবল খেলা শেষে নাফ নদীতে গোসল, ফিরল না দুই শিশু-কিশোর
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার যাওয়ার পথে মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, প্রাণহানি বেড়ে ৫৭৯
- ২৯ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ফটিকছড়িতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
- ২৭ আগস্ট, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি
সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
- ২৬ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক