সাবেক এমপি জাফর আলমকে ১৮ দিনের রিমান্ড দিয়েছে চকরিয়া আদালত
চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক আদালতে তোলা হয়েছে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে।
আজ বুধবার (১৮ জুন) সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।
আদালত তার বিরুদ্ধে ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আদালতে হাজির করা হবে এ সংবাদে যৌথবাহিনীর পক্ষ থেকে। আদালত চত্বর ও আশপাশের অন্তত অর্ধ কিলোমিটার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত সূত্র জানায়- বিগত ৫ আগষ্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যােন অ্যারেস্ট দেখানো হয় পুলিশের পক্ষ থেকে। সেসব মামলার শুনানি করা হয় আজ। এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে। সূত্র আরও জানায়- আদালতের শুনানি চলাকালে জাফর আলমের পক্ষে শুনানি করেন অসংখ্য আইনজীবী। এ সময় রাষ্ট্রপক্ষে তথা জাফর আলমের বিপক্ষে শুনানিতে অংশ নেন এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মহেশখালী আদালত প্রাঙ্গণ থেকে সাহারবিলের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২০০ পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস
- ১৬ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক