শেখ হাসিনার বিরুদ্ধে আজ গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন
পতিত সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মানবতাবিরোধী অপরাধের তদন্ত রিপোর্ট আজ ১২ মে (সোমবার) চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে জানাগেছে।
শেখ হাসিনার সাথে এ মামলায় আসামি হিসেবে আরও আছেন- পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেপ্তারকৃত পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন। একইসঙ্গে জুলাই গণহত্যায় তার জড়িত থাকারও প্রথম তদন্ত প্রতিবেদন এটি। চিফ প্রসিকিউটর
জানিয়েছিলেন, ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে।
ফেসবুকে বাংলা চ্যানেল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
আজ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি
- ২৮ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
- ২৪ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল শুনানি
- ১৫ জুলাই, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক