মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীর মৎস্য পোনা অবমুক্ত করণ
লক্ষ্মীপুর আমিন বাজার রহমত আলী খালে ৩ সেপ্টেম্বর (জুমাবার) বিকেল সাড়ে ৩টায় মৎস্য পোনা অবমুক্ত করেন সময়ের আলোচিত ইসলামী বক্তা মুহাদ্দিস মাওলানা রফিকুল্লাহ আফসারী । সেচ্ছাসেবী সংগঠন মানবকল্যাণ ফোরাম ও ব্লাড ব্যাংক’র ব্যানারে পোনা অবমুক্ত কালীন এ সময়ে তিনি বলেন, আমিষ এবং প্রোটিনের ঘাটতি পূরণে বিল, ঝিল, হৃদ ও জলাশয়ে প্রত্যেকে যেন সামর্থ অনুযায়ী মৎস্য পোনা অবমুক্ত করেন।

তিনি ছাত্র-ছাত্রী ও যুব সমাজের কল্যাণ কামনা করে তাদের প্রতিও আবেদন রাখেন যাতে তারাও যেন অন্তত একমুষ্টি হলেও মৎস্য পোনা অবমুক্ত করার মাধ্যমে মানব কল্যাণধর্মী এ কাজে অংশ নেয় ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মাহবুবম চন্দ্রঘোনা সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের যুগ্ম-আহবায়ক নাঈম হোসেন রকি, মানব কল্যাণ ফোরাম ও ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি জহির উদ্দিন রুবেল, রক্তদান বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন রাজু, অর্থ সম্পাদক কাজী শুফত ও ছাত্র নেতা মামুন চৌধুরী প্রমূখ।
ফেসবুকে বাংলা চ্যানেল
কোনাখালীতে জামায়াতে ইসলামীর খাদ্যসামগ্রী বিতরণ
- ৩০ জুলাই, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমবান্ধব রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই : মুসলিম আজাদ
- ২০ এপ্রিল, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ঢেমুশিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
জঙ্গলকাটা সমাজকল্যাণ পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন
- ০৮ মার্চ, ২০২৬
- আবদুস সালাম মাতামুহুরী
মাতামুহুরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী প্রশিক্ষণ শিবির সম্পন্ন
- ১৫ নভেম্বর, ২০২৫
- মাতামুহুরি প্রতিনিধি