বদরখালী শ্রমিক কল্যাণের অফিস উদ্বোধন


hudhudbd.com
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজারস্থ মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বদরখালী শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠান ১৭ জুলাই (বৃহস্পতিবার) সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদরখালী শাখা সভাপতি শ্রমিক নেতা ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার কার্যকরি পরিষদ সদস্য সাংবাদিক সাইফুল্লাহ মুসলিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুস সালাম। বদরখালী বাজারে নতুন  অফিস উদ্বোধনের উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরখালী ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মওলানা আবুল বশর,শ্রমিক নেতা কবির হোসাইন, সাংবাদিক কুতুব উদ্দিন ও  শ্রমিক নেতা জামাল উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন,ফারুকুল ইসলাম, আব্দুল মান্নান, জাকারিয়া লেদু,মনিরুল ইসলাম, বেলাল উদ্দিন, মনির উদ্দিন, মুহাম্মদ হিরু,মুহাম্মদ ছামির,মুহাম্মদ আব্দুল মজিদ ও নাঈম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার