সংবাদ শিরোনাম
কক্সবাজারে বন্যহাতির রহস্যজনক মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় পানের ছড়া ঢালায় আজ মঙ্গলবার সকালে একটি মৃত বন্য হাতি দেখতে পায় পথচারীরা। পরে ভোমরিয়া ঘোনা বিট অফিস বিষয়টি জানার পর বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। এখনো জানা যায়নি হাতিটির মৃত্যুর আসল কারণ।
খাবার সংগ্রহ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করেন ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা গিয়াস উদ্দীন । পশু চিকিৎসক এসে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও মনে করেন তিনি।
স্থানীয়রা বলেন, ধান ক্ষেত পাহারার জন্য অনেকে বিপজ্জনক বিদ্যুতের তার বসিয়েছে। এই তারের শক লেগেও হাতিটির মৃত্যু হতে পারে।
উল্লেখ্য কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের পূর্ণগ্রাম বিটের বনাঞ্চলে ইতিপূর্বে আরো একটি বন্য হাতি মারা যায় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর
নিউজ কর্নার