পেকুয়ায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল


hudhudbd.com
রাকিব পেকুয়া
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৫

পেকুয়ায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

ককসবাজার জেলা জমায়াতে ইসলামীর উদ্যোগে ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে আজ ৬ ফেব্রুয়ারী একটি স্বাগত মিছিলের আয়োজন করে বাংলাদেশ জমায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখা।
স্বাগত মিছিলটি পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হয়ে চৌমুহনী চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা সেক্রেটারি ডাঃ নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সমাবশে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আমীর  অধ্যাপক মওলানা ইমতিয়াজ উদ্দীন।  বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান  অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উপজেলা সহ-সেক্রেটারী দিদারুল ইসলাম ও  উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত মোস্তফা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ডাঃ শাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নুর মুহাম্মদ পেকুয়া ইউনিয়ন আমীর মাওলানা রুহুল আমীন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশ সেক্রেটারী মাওলানা হাসান শরীফ প্রমুখ।
বক্তারা আমীরে জামায়াতের সম্মেলনকে সফল করার জন্যে উপজেলা সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার