ককসবাজার জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


hudhudbd.com
বাংলা চ্যানেল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২

ককসবাজার জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ককসবাজার শহর শাখা। এতে সভাপতিত্ব করেন শাখা আমীর আব্দুল্লাহ আল ফারুক।

১৩ ডিসেম্বর বিকাল ৪টার বিক্ষোভ মিছিলটি শহরের তারাবনিয়ারছড়া থেকে শুরু হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বার্মিজ মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও ককসবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক আল আমিন সিরাজুল ইসলাম, সদর উপজেলা আমীর খোরশেদ আনছারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ককসবাজার জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহসিন, শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, ইসলামী ছাত্রশিবির ককসবাজার জেলা সভাপতি কফিল উদ্দিন ও শহর শাখা সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার
Banglachannel বাংলা চ্যানেল

সম্পাদক : সাইফুল্লাহ মুসলিম
বিএ টাওয়ার ৫ম তলা, দেওয়ানহাট
চট্টগ্রাম, বাংলাদেশ ।

বাংলা চ্যানেল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত