কোন ছাত্র-ছাত্রী স্কুলে গিয়ে কোভিড ১৯ এ আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুলে গিয়ে কোন ছাত্র -ছাত্রী কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
আজ জুমাবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কোনো কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্কুলে আসার কারণে তারা আক্রান্ত হয়েছেন- তার প্রমাণ নেই। স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় বেড়াতে গিয়েছেন, সেখান থেকে তারা আক্রান্ত হতে পারেন।
দলের নেতাকর্মীদের প্রতি এসময় অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের জন্য বিপ্লবীদের অনুসরণ করারও আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ফেসবুকে বাংলা চ্যানেল
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
- ১২ আগস্ট, ২০২৬
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান